সালাত আদায়ের পদ্ধতি - চতুর্থ পৃষ্টা
১৪. রুকুতে বলা:
তিনবার বলা উত্তম।
হুজায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু বলতেন :
এবং সাজদাহ’য় বলতেন:
অপর বর্ণনায় আছে:
তিনবার এবং সাজদাহ’য় বলবে:
তিনবার। এ ছাড়া অন্যান্য দো‘আ পড়ারও অনুমতি রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যেমন,
এক. আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদীস, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদাহ’য় বেশি বেশি বলতেন:
«سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفر لي».
দুই. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকতে বলতেন:
«سُبُّوحٌ قُدُّوسٌ، ربُّ الملائكة والروح».
তিন. আউফ ইবন মালেক আশজায়ী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বলতেন:
«سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة»،
অতঃপর তিনি দাঁড়ানোর সমপরিমাণ সাজদাহ করতেন এবং সাজদাহ’য় অনুরূপ বলতেন।
চার. আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন বলতেন:
«اللهم لك ركعتُ، وبك آمنتُ، ولك أسلمتُ، خشع لك سمعي وبصري ومُخّي وعظمي وعَصَبي».
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদাহ’য় কুরআন থেকে নিষেধ করে বলেন,
«ألا وإني نُهيت أن أقرأ القرآن راكعًا أو ساجدًا، وأما الركوع فعظِّموا فيه الرب (، وأما السجود فاجتهدوا في الدعاء فقَمِنٌ أن يُستجاب لكم».
“আমি তোমাদেরকে রুকু ও সাজদাহ অবস্থায় কুরআন তিলাওয়াত থেকে নিষেধ করছি, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা কর এবং সাজদাহ’য় বেশি বেশি দো‘আ কর। এটা দো‘আ কবুলের উপযুক্ত সময়”।
১৫. রুকু থেকে মাথা উঠানোর সময় উভয় কাঁধ অথবা উভয় কান পর্যন্ত উভয় হাত উঠিয়ে বলা: سمع الله لمن حمده
ইমাম কিংবা মুনফারিদ উভয়ের বলা। অতঃপর উভয়ের বলা: ربنا ولك الحمد
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম «سمع الله لمن حمده»
বলে, বলতেন: «اللهم ربنا ولك الحمد».
যদি মুক্তাদি হয়, তাহলে রুকু থেকে মাথা উঠানোর সময় বলবে: ربنا ولك الحمد؛
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন ইমাম سمع الله لمن حمده
বলে, তোমরা বলবে: اللهم ربَّنا لك الحمد؛
কারণ, যার কথা ফিরিশতাদের কথার সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ মোচন করে দেওয়া হবে।
اللهم ربَّنا لك الحمد চারভাবে বর্ণিত আছে:
প্রথম প্রকার: ربنا لك الحمد
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে তাকবীর বলতেন, অতঃপর তাকবীর বলতেন যখন তিনি রুকু করতেন। অতঃপর বলতেন: سمع الله لمن حمده
যখন তিনি রুকু থেকে পিঠ সোজা করতেন, অতঃপর তিনি দাঁড়িয় বলতেন: ربنا لك الحمد.
দ্বিতীয় প্রকার: «ربنا ولك الحمد»؛
আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন:
«إنما جُعل الإمام ليُؤتمَّ به، فإذا صلى قائمًا فصلوا قيامًا، وإذا ركع فاركعوا، وإذا رفع فارفعوا، وإذا سجد فاسجدوا، وإذا قال سمع الله لمن حمده فقولوا: ربنا ولك الحمد».
“আনুগত্য করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়েছে, যখন সে দাঁড়িয়ে সালাত আদায় করে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় কর, যখন সে রুকু করে তোমরা রুকু কর, যখন সে উঠে তোমরাও উঠ, যখন সে সাজদাহ করে তোমরাও সাজদাহ কর, যখন সে বলে: سمع الله لمن حمده তোমরা বল: ربنا ولك الحمد.
তৃতীয় প্রকার: اللهم ربَّنا لك الحمد
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন ইমাম বলে: سمع الله لمن حمده
তোমরা বল: اللهم ربَّنا لك الحمد،
কারণ, যার কথা ফিরিশতাদের কথার সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ মোচন করে দেওয়া হবে।
চতুর্থ প্রকার: «اللهم ربَّنا ولك الحمد»؛
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন: سمع الله لمن حمده،
অতঃপর বলতেন: «اللهم ربنا ولك الحمد»،
সবগুলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তাই কখনো এটা কখনো ওটা পড়া উত্তম। ইমাম, মুক্তাদি ও একাকি সালাত আদায়কারীদের জন্য উত্তম হচ্ছে:
«ربنا ولك الحمد»
পড়ার পর, অতিরিক্ত বলা:
«حمدًا كثيرًا طيبًا مُباركًا فيه» «ملء السموات،وملء الأرض،[وما بينهما] وملء ما شئت من شيء بعد،أهل الثناء والمجد، أحقّ ما قال العبد،وكلنا لك عبد،اللهم لا مانع لما أعطيت،ولا مُعطي لما منعت،ولا ينفع ذا الجد منك الجد» «اللهم طهِّرْني بالثلج، والبَرَدِ، والماء البارد،اللهم طهِّرْني من الذنوب والخطايا كما يُنَقَّى الثوبُ الأبيضُ من الوسخ» «لربي الحمد»؛
“লি রাব্বিল হামদ” বারবার বলবে। ইমাম, মুক্তাদি ও একাকি সালাত আদায়কারীর জন্য উত্তম হচ্ছে বুকে ডান হাতের উপর বাম হাত রাখা, যেরূপ রুকুর পূর্বে রেখেছিল। কারণ, ওয়ায়েল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«رأيت رسول الله ﷺ إذا كان قائمًا في الصلاة قبض بيمينه على شماله»
“আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়ানো থাকতেন, তখন তিনি ডান হাত দ্বারা বাম হাত পাকড়াও করতেন”।
রুকু থেকে উঠে স্থির হয়ে দাঁড়াবে। সাবেত থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের সাথে সেরূপ সালাত আদায় করতে কার্পণ্য করব না, যেরূপ আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন।
তিনি বলেন, আনাস এমন কিছু কাজ করতেন, যা আমি তোমাদেরকে করতে দেখি না, তিনি যখন রুকু থেকে উঠতেন সোজা হয়ে দাঁড়াতেন, কেউ বলতে পারত তিনি ভুলে গেছেন, অনুরূপ সাজদাহ থেকে মাথা উঠিয়ে তিনি সোজা বসতেন, কেউ বলতে পারত তিনি ভুলে গেছেন। এসব স্থানে উল্লিখিত যিকির ব্যতীত অন্যান্য অনুমোদিত যিকির পড়াও বৈধ।
১৬. তাকবীর বলে সাজদাহ করবে, সম্ভব হলে উভয় হাত হাটুর উপর রেখে, যদি কষ্ট হয় তাহলে হাটুর আগে হাত রাখবে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩ ٧٧﴾[الحج ]
“হে মুমিনগণ, তোমরা রুক কর, সাজদাহ কর, তোমাদের রবের ইবাদাত কর এবং ভাল কাজ কর, আশা করা যায় তোমরা সফল হতে পারবে”। [সূরা আল-হাজ, আয়াত: ৭৭]
সালাতে ভুলকারীর হাদীসে আবু হুরায়রা থেকে বর্ণিত: “অতঃপর সাজদাহ কর, সাজদাহ’য় একেবারে স্থির হও”। তার থেকে অপর হাদীসে রয়েছে: “সেজদার জন্য যখন ঝুকবে, তাকবীর বলবে”।
ওয়ায়েল ইবন হুজরের হাদীসে রয়েছে: “আমি দেখেছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাহ করেন, উভয় হাতের পূর্বে তিনি হাটু রেখেছেন, আর তার উঠার সময় হাটুর পূর্বে হাত উঠিয়েছেন”। হাত ও পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখবে। আবু হুমাইদ সায়েদী থেকে বর্ণিত হাদীসে রয়েছে:
«فإذا سجد وضع يديه غير مفترشٍ ولا قابضهما، واستقبل بأطراف أصابع رجليه القبلة»
“যখন সাজদাহ করবে উভয় হাতকে বিছিয়ে রাখবে না, আবার মুষ্টিবদ্ধ করেও রাখবে না, পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবে”।
হাতের আঙ্গুলগুলো মিলিয়ে কিবলামুখী রাখবে। কারণ, আলকামা তার পিতা থেকে বর্ণনা করেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদাহ করতেন, তখন তিনি আঙ্গুলগুলো মিলিয়ে রাখতেন”।
আবু হুমাইদের হাদীসে রয়েছে: “হাতের আঙ্গুলগুলো কিবলামুখী রাখবে”। পায়ের আঙ্গুলগুলো খোলা রাখবে। কারণ, আবু হুমাইদ থেকে বর্ণিত হাদীসে রয়েছে: “অতঃপর দু’বাহুকে পার্শ্ব থেকে পৃথক রাখবে ও পায়ের আঙ্গুলগুলো খোলা রাখবে”।
সাত অঙ্গের দ্বারা সাজদাহ করবে, কপালের সাথে নাক, দু’হাত, দু’হাটু, উভয় পায়ের আঙ্গুলের ভেতরের অংশ। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«أمرت أن أسجد على سبعة أعظم: على الجبهة – وأشار بيده على أنفه – واليدين، والركبتين، وأطراف القدمين، ولا نكفُت الثياب والشعر» وفي لفظ لمسلم: «ولا أكفّ ثوبًا ولا شعرًا»
“আমাকে সাত অঙ্গের উপর সাজদাহ করার নিদের্শ দেওয়া হয়েছে: কপাল- এর সাথে তিনি ইশারা করে নাকের দিকে ঈঙ্গিত করেছেন- দু’হাত, দু’হাটু, দু’পায়ের সন্মুখভাগ, আর আমরা কাপড় ও চুল আটকে রাখব না”।
মুসলিমের বর্ণনায় আছে: “আমি যেন কাপড় ও চুল আটকে না রাখি”। পার্শ্বদ্বয় থেকে বাহুদ্বয় পৃথক রাখবে। কারণ, আব্দুল্লাহ ইবন মালেক ইবন বুহায়না বলেন,
«كان إذا صلَّى فرَّج بين يديه حتى يبدو بياض إبطيه»
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন উভয় হাত এমনভাবে পৃথক রাখতেন যে, তার বোগল পর্যন্ত দেখা যেত”।
পেট রান থেকে ও রান পায়ের গোছা থেকে পৃথক রাখবে এবং উভয় রানের মধ্যে ফাঁকা রাখবে। আবু হুমাইদ থেকে বর্ণিত হাদীসে আছে: “যখন সাজদাহ করে তখন যেন উভয় রান পৃথক রাখে, পেটের ভর যেন রানের উপর না দেয়”। উভয় হাতের কব্জি কাঁধ বরাবর রাখবে। কারণ, আবু হুমাইদ থেকে বর্ণিত হাদীসে আছে: “অতঃপর তিনি সাজদাহ করেছেন, যমীনের উপর নাক ও কপাল স্থির করেছেন, উভয় পার্শ্ব থেকে হাত পৃথক রেখেছেন ও উভয় হাতের কব্জিকে কাঁধ বরাবর রেখেছেন”।
অথবা উভয় হাত কান বরাবর রাখবে। যেমন ওয়ায়েল ইবন হুজরের হাদীসে এসেছে। “অতঃপর তিনি সাজদাহ করেছেন এবং উভয় হাতের কব্জি কান বরাবর রেখেছেন”। এটা মূলত বারার হাদীসের অনুরূপ, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাজদাহ’র সময় রাসূল কোথায় চেহারা রাখতেন? তিনি বলেছিলেন: “দুই হাতের কব্জির মাঝখানে”। উভয় হাতের বাহু যমীন থেকে আলাদা রাখবে।
কারণ, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা সাজদাহ’র মধ্যে স্থির হও, তোমাদের কেউ তার বাহুদ্বয় কুকুরের ন্যায় বিছিয়ে রাখবে না”। বারা থেকে একটি মরফু‘ হাদীসে রয়েছে: “যখন তুমি সাজদাহ কর, তোমার হাত মাটিতে রাখ ও বাহুদ্বয় উপরে রাখ”। উভয় পা মিলিয়ে রাখবে।
আয়েশা থেকে বর্ণিত হাদীসে আছে: “আমি তাকে সাজদাহ অবস্থায় পেলাম, তার দু’নো গোড়ালি মিলানো ছিল এবং পায়ের আঙ্গুলগুলো ছিল কিবলামুখী”। উভয় পা খাড়া করে রাখবে। আয়েশার হাদীসে রয়েছে: “আমি তাকে তালাশ করলাম, আমার হাত তার পায়ের উপর পরল, তিনি তখন সাজদাহ’য় ছিলেন, তার পাগুলো ছিল খাড়া”।
১৭. সাজদাহয় বলবে:
«سبحان ربي الأعلى»
তিনবার বলা উত্তম। যেমন হুজায়ফার হাদীসে এসেছে। ইচ্ছা করলে অন্যান্য হাদীসে বর্ণিত দো‘আও পড়তে পারে। যেমন:
এক. আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীস মোতাবেক:
«سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي»
দুই. আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীস মোতাবেক:
«سُبُّوحٌ، قُدُّوسٌ، ربُّ الملائكة والروح»؛
তিন.
«سبحان ذي الجبروت، والملكوت، والكبرياء، والعظمة».
চার. আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস মোতাবেক:
«اللهم لك سجدتُ، وبك آمنتُ، ولك أسلمتُ،سجد وجهي للذي خلقه وصوَّره،وشق سمعه وبصره،تبارك الله أحسن الخالقين»؛
পাঁচ. আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীস মোতাবেক:
«اللهم إني أعوذ برضاك من سخطك، وبمعافاتك من عقوبتك،وأعوذ بك منك،لا أحصي ثناءً عليك أنت كما أثنيت على نفسك»؛
ছয়. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস মোতাবেক:
«اللهم اغفر لي ذنبي كله، دقّه وجلّه، وأوّله وآخره، وعلانيته وسرّه»
সাজদাহ’য় খুব বেশি দো‘আ করবে এবং আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করবে। হোক সালাত ফরজ কিংবা নফল। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, “সাজদাহ অবস্থায় বান্দাগণ তার রবের অতি নিকটবর্তী হয়। অতএব, তোমরা সেখানে খুব বেশি করে দো‘আ কর”। ইবন আব্বাসের হাদীসে আছে: “আর তোমরা রুকুতে আল্লাহর খুব বড়ত্ব বর্ণনা কর এবং সাজদাহ’য় খুব দো‘আ কর, তাহলে তোমাদের দো‘আ কবুল করা হবে”।
১৮. তাকবীর বলে সাজদাহ থেকে মাথা উঠাবে এবং স্থির হয়ে বসবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, সালাতে ভুলকারীর হাদীসে আছে: “অতঃপর তুমি মাথা উঠিয়ে স্থির হয়ে বস”। বাম পা বিছিয়ে তার উপর বসবে, ডান পা খাড়া রাখবে এবং আঙ্গুলগুলো কিবলার দিকে রাখবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীসে আছে: “তিনি বাম পা বিছিয়ে রাখতেন ও ডান পা খাড়া রাখতেন”।
উভয় হাত রানের উপর রাখবে। কারণ, আব্দুল্লাহ ইবন জুবায়ের তার পিতা থেকে মারফূ‘ সনদে বর্ণনা করেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন তিনি দো‘আ করতেন এবং ডান হাত ডান রানের উপর ও বাম হাত বাম রানের রাখতেন”।
অথবা উভয় হাত হাটুর উপর রাখবে। কারণ, আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন, তখন তিনি তার দু’হাত হাটুর উপরে রাখতেন”। অথবা ডান হাত ডান রানের উপর, বাম হাত বাম রানের উপর এবং বাম কব্জি দ্বারা হাটু পাকড়াও করে রাখবে। যেমন, আব্দুল্লাহ ইবন জুবায়ের থেকে বর্ণিত হাদীসে আছে।
মুদ্দাকথা হাত রাখার তিনটি পদ্ধতি জানা গেল:
এক. ডান হাত ডান রানের উপর ও বাম হাত বাম রানের উপর।
দুই. ডান হাত ডান হাটুর ওপর ও বাম হাত বাম হাটুর ওপর।
তিন. ডান কব্জি ডান রানের উপর ও বাম কব্জি বাম রানের উপর এবং বাম কব্জি দ্বারা হাটু আঁকড়ে ধরবে।
উভয় হাতের কব্জি রাখার পদ্ধতি: মুসল্লি তার বাম হাত বিছিয়ে রাখবে। যেমন, ইবন উমার থেকে বর্ণিত হাদীসে আছে: “তার বাম হাত ছিল হাটুর উপর বিছানো”। আর উভয় বাহু রানের উপর রাখবে। কারণ, ওয়ায়েল ইবন হুজরের হাদীসে আছে: “তিনি তার দু’বাহু রানের উপর রেখেছেন”। আর ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও অনামিকা দ্বারা মুষ্ঠি বানাবে এবং বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি দ্বারা হালকা বানাবে।
অতঃপর ডান হাতের কব্জি ডান রানের উপর রাখবে। ওয়ায়েল ইবন হুজরের হাদীসে আছে: “অতঃপর কিবলা মুখী হয়ে উভয় হাত কান পর্যন্ত উঠান এবং ডান হাত দিয়ে বাম হাত পাকড়াও করেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করেন, অনুরূপ করেন এবং উভয় হাত হাটুর উপর রাখেন, যখন তিনি রুকু থেকে নিজ মাথা উঠান অনুরূপ হাত তোলেন। যখন তিনি সাজদাহ করেন, তখনও তিনি অনুরূপ করেন।
অতঃপর বাম পা বিছিয়ে বসেন এবং তার বাম হাত বাম রানের উপর রাখেন। আর ডান হাতের কব্জি রাখেন ডান রানের উপর। দুই আঙ্গুল দ্বারা হালকা বানান। আমি তাকে বলতে দেখলাম: “এরূপ”, ‘বিশর’ (বর্ণনাকারী) বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা হালকা বানিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন”। ইমাম ইবনুল কাইয়্যেম এটাই গ্রহণ করেছেন যে, মুসল্লি দুই সাজদাহ’র মাঝখানে অনুরূপ করবে”।