রোজা রেখে যে ৫ আমল সহজেই করা যায়

ইসলামের পঞ্চম স্তম্ভের তৃতীয়টি হলো- রমজান মাসের রোজা এবং এটি আল্লাহর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতগুলোরও একটি। কিছু আমল আছে, রমজানে রোজা রেখেও খুব সহজেই সেগুলোর ওপর আমল করা যায়। এমন পাঁচটি আমল হলো—

এক, মিসওয়াক করা
আমির ইবনে রাবিআ রা: বলেন, ‘আমি রাসূলুল্লাহ সা:-কে রোজা অবস্থায় এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে, তা সংখ্যায় নির্ণয় করা মুশকিল।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৬৪)

দুই, ইফতারের আগ মুহূর্তে দোয়া করা
দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা। হাদিসে এসেছে- ‘ইফতারের মূহূর্তে আল্লাহ রাববুল আলামীন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এ প্রক্রিয়াটি রমাদানের প্রতি রাতেই চলতে থাকে।’ (আল জামিউস সাগীর : ৩৯৩৩)

তিন, দ্রুত ইফতার করা
সময় হওয়ার পর ইফতার গ্রহণে বিলম্ব না করাই মুস্তাহাব। সাহাল ইবনে সাদ রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেন, ‘মানুষ যত দিন দ্রুত ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭)

চার, খেজুর দিয়ে ইফতার করা
খেজুর দিয়ে ইফতার শুরু করা উত্তম। আনাস ইবনে মালিক রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: নামাজের আগে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, পাকা খেজুর না পেলে খোরমা দিয়ে, তাও না পেলে কয়েক ঢোক পানি দিয়ে (ইফতার করতেন)।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৬)

পাঁচ, শেষ সময়ে সাহরি করা
সাহাল ইবনে সাদ রা: বলেন, ‘আমি আমার পরিবার-পরিজনের সাথে সাহরি করতাম। এরপর আল্লাহর রাসুল সা:-এর সাথে নামাজে অংশগ্রহণ করতে জলদি করতাম।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯২০)