রমজানের সাহরী বিষয়ক মাসআলা সমূহ

১. মাসআলা: সাহরী খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সাহরীর সুন্নত আদায় হবে। - (সহীহ মুসলিম ১/৩৫০)

২. সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরী খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা মাকরূহ যে, সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। - (আলমুজামুল আওসাত ২/৫২৬)

৩. দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। - (সহীহ বুখারী ১/২৬৩)

৪. মাগরিবের নামায পড়ার আগেই ইফতার করে নিবে, যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। - (সুনানে তিরমিযী, হাদীস : ৬৯২)

৫. খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। - (সুনানে তিরমিযী, হাদীস : ৬৯৪)