সুন্দররূপে অযু করা

১. সুন্দর ও পরিপূর্ণভাবে অযু করবে:

আল্লাহ তা‘আলা কুরআনে যেভাবে অযু করার নির্দেশ প্রদান করেছেন সেভাবে অযু করাই হলো পরিপূর্ণ অযু। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা এ সম্পর্কে বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِ﴾ [المائ‍دة: ٦]
“হে মুমিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হও তখন (সালাতের পূর্বে) তোমাদের মুখমণ্ডল ধৌত কর এবং হাতগুলোকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ কর এবং পাগুলোকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল।” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৬]

এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো:
»لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغِيْرِ طَهُوْرٍ»
“পবিত্রতা ব্যতীত সালাত কবুল করা হয় না।”

তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাতে ভুল করার কারণে বললেন:
«إذَا قُمْتَ إِلىَ الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوْءَ»
“তুমি যখন সালাতে দাঁড়াবে (সালাতের পূর্বে) উত্তমরূপে অযু করবে।”