নবী (সা.) এর সালাত আদায়ের পদ্ধতি


ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী


🙠🙣


অনুবাদ: 

আব্দুন নূর ইবন আব্দুল জব্বার


সম্পাদনা: 

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া






ভূমিকা


الحمد لله وحده والصلاة والسلام على عبده ورسوله محمد وآله وصحبه.

যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক তাঁর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন এবং সাহাবীগণের প্রতি।

আমি প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্তাকারে বর্ণনা করতে ইচ্ছা করছি।

এর উদ্দেশ্য হলো যে, যারা পুস্তিকাটি পাঠ করবেন তারা যেন প্রত্যেকেই সালাত পড়ার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারেন।

এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
»صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِيْ أُصَلِّيْ »
“তোমরা সেভাবে সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখ।” (সহীহ বুখারী)