জামায়াতে নামায পড়ার নিয়ম
বর্ণিত নিয়মানুসারে পাক প্রবিত্র হয়ে মসজিদে প্রবেশের সময় নিম্নোক্ত দোয়া-
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁফ তাহলী আবওয়াবা রাহমাতিক।
পড়ে মসজিদে প্রবেশ করে জামায়াত শুরু হওয়ার পূর্বে সময় থাকলে দু' রাক'আত নামায পড়বে। অথবা যে ওয়াক্ত পড়বে সে ওয়াক্তের সুন্নাত নামায থাকলে তা পড়লেও মসজিদে বসার পূর্বের নামায আদায় হবে।
অনেকে মসজিদে প্রবেশ করে আগে বসে তারপর নামায পড়ে। কিন্তু এরুপ করা ভূল।
রাসূলুল্লাহ (ছ) বলেছেন-
"তোমরা যখন মসজিদে প্রবেশ কর তখন বসার পূর্বে দু'রাক'আত নামায পড়ে নেবে।" -(বোখারী)
কাতার সোজা করে, দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ (ছ) একামতের পর নামাযীদের উদ্দেশে বলতেন,
"তোমরা তোমাদের কাতারগুলো সোজা কর এবং অবিচ্ছিন্নভাবে দাঁড়াও।" -(বুখারী শরীফ)
রাসূলুল্লাহ (ছ) বলেন-
"তোমরা হয় কাতার সোজা কর নয় তো আল্লাহ তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দিবেন।" -(বুখারী শরীফ)
রাসূলু্ল্লাহ (ছ) আরও বলেছেন,
তোমরা নামাযের কাতার ঠিক কর এবং গায়ে গায়ে লেগে পরস্পরের মাঝের ফাকঁ বন্ধ করে দাঁড়াও। এ সম্পর্কে আরও হাদীস রয়েছে। সুতরাং দাঁড়াবার সময় অবশ্যই কাতার সোজা রাখার প্রতি সজাগ থাকতে হবে। -(প্রাগুক্ত)
একামাতের জবাব দেয়া মুস্তাহাব, একামতের জবাব আযানের জবাবের অনুরুপই। কেবল "ক্বাদ কা-মাতিছ ছলা-হ্" এর স্থলে "আক্বা-মা হাল্লা-হু ওয়াআদা-মাহা-" পড়তে হবে।
মুয়াজ্জিন যখন "আশহাদু আন্নাঁ মুহাম্মাঁদার রাসূলু্ল্লা-হ" বলে তখন মুক্তাদিদের অনেকেই দু হাতের বৃদ্ধা ও শাহাদাত অঙ্গুলে ফুঁক দিয়ে চোঁখে লাগায়। হদীসে এর কোন প্রমাণ নেই। এটা সম্পূর্ণ বেদআত।
একামাত শেষে ইমামের নিয়তের সাথে সাথে মুক্তাদিও নিয়ত করবে। নিয়ত মনের ব্যাপার মুখে উচ্চারণের বিষয় নয়। রাসূলুল্লাহ (ছ) মুখে নিয়ত উচ্চারণ করেননি। সাহাবায়ে কেরাম, তাবেয়ীনগণ মুখে নিয়ত উচ্চারণ করেছেন বলে কোন প্রমাণ নেই।-[রাসূল (ছ) এর নামায]
"ইমাম তাকবীরে তাহরিমা বলার পরপরই মুক্তাদি তাকবীরে তাহরিমা বলে পুরুষরা নাভীর নিচে এবং মহিলারা সিনার উপরে হাত বেঁধে দাঁড়াবে। হাত বাঁধার নিয়ম হল- পুরুষরা বাম হাতের তালু নাভীর নিচে রেখে ডান হাতের তালু বাম হাতের পিঠির উপর রেখে ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠাঙ্গুলি দিয়ে বাম হাতের কব্জি ধরবে, আর অনামিকা, মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি লম্বাভাবে বাম হাতের উপরে বিছানো থাকবে। মহিলারা কেবল উভয় স্তনের উপরিভাগে বাম হাতের উপর ডান হাত রাখবে।" -(বেঃ জেঃ)
অতঃপর ছানা পড়বে-
"সুবহা-নাকা আল্লা-হুম্মাঁ ওয়াবিহামদিকা ওয়াতাবা-রা কাসমুকা ওয়াতাআ'লা- জাদ্দুকা ওয়ালা--ইলা-হা গাইরুক"
"রুকু অবস্থায় থাকার নিয়ম হল- রুকূকারী দু হাত দিয়ে দু হাঁটু শক্ত করে ধরবে। এ অবস্থায় মাজা, পিঠ এবং মাথা বরাবর সমন্তরাল থাকবে এবং দৃষ্টি থাকবে দু পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে। রুকূতে পরিপূর্ণ স্থির হওয়ার পর রুকূর তাসবীহ ইমামের সাথে সাথে বেজোড় সংখ্যক যতবার পড়তে পারে পড়বে। ইমাম "সামি'আল্লাহু লিমান হামিদা" পড়তে পড়তে দাঁড়িয়ে যাবে।
এ সময় মুক্তাদি "রব্বানা লাকাল হামদ" বা "রব্বানা লাকাল হামদ্ হামদান কাছীরান ত্বইয়েবান মুবারাকান ফীহ" পড়বে। -(বুখারী শরীফ)
এ সময় প্রায়ই দেখা যায় ইমাম "আল্লাহু আকবার" বলে সিজদায় যাওয়ার পূর্বে কোন কোন মুক্তাদি সিজদা দেয়ার জন্য ঝুঁকে পড়ে। কিন্তু এটা সম্পূর্ণ নাজায়েয। ইমাম আল্লাহু আকবার বলে সিজদার উদ্দেশ্যে না ঝোঁকা পর্যন্ত মুক্তাদিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সামান্যতম ঝোঁকাও ঠিক হবে না।
ইমাম "আল্লাহু আকবার" বলে সিজদায় যাওয়ার সাথে সাথে মুক্তাদি সাজদায় যাবে। কোন অবস্থায়ই ইমামের পূর্বে মুক্তাদির নাক কপাল জায়নামাযে লাগতে পারবে না।
সিজদায় যাওয়ার সময় মাজা থেকে উপরের অংশ সোজা রেখে হাঁটু ধরে প্রথমে যমীনে উভয় হাঁটু রাখবে, তারপর ঠিক সিজদার স্থানে হাত এমনভাবে রাখবে যেন উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কান বরাবর থাকে এবং নাক বৃদ্ধাঙ্গলিদ্বয়ের মাঝখানে থাকে। উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিত অবস্থায় কেবলারোখ রাখবে এবং উভয় পায়ের আঙ্গুলগুলোও কেবলা রোখ থাকবে।
দু' হাতের কুনুই উচু করে রাখবে। পেট, পিঠ ও মাজা এতটুক উচু থাকবে যাতে একটা ছোট বকরীর বাচ্চা অনায়াশে পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। এ অবস্থায় সিজদার তাসবীহ বেজোড় সংখ্যায় যতবার পড়া যায় পড়বে। ইমাম "আল্লাহু আকবার" বলে বসলে মুক্তাদিও বসবে। -(বুখারী শরীফ)
এ সময় পড়বে-
"আল্লা-হুম্মাঁগফিরলী ওয়ার হামনী ওয়া আ-ফিনী ওয়ার যুক্বনী ওয়াহ্ দ্বীনী"
সিজদার বিস্তারিত বর্ণনা এই এ্যপসের রাসূলুল্লাহ (ছ) এর নামায অধ্যায়-এ রয়েছে।
এ সময় মুক্তাদিকে এমনভাবে স্থির হয়ে বসতে হবে যেন কোন দিকে ঝোঁক না থাকে। এ সময় দেখা যায় কেউ কেউ ইমামের পূর্বেই সিজদা যাওয়ার জন্য ঝুঁকে থাকে এটা সম্পূর্ণ নাজায়েয। এরপর ঈমাম "আল্লাহু আকবার বলে সিজদায় গেলে মুক্তাদিও আল্লাহু আকবার বলে সিজদায় যাবে।
প্রথম সিজদার অনুরূপ সিজদা সম্পন্ন করে ইমাম "আল্লাহু আকবার" বলে দাঁড়িয়ে গেলে মুক্তাদীও তাঁর সাথে "আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। -[দ্রষ্টব্য- রুকূ-সিজদার বিস্তারিত বর্ণনা অত্র এ্যপসের রাসূলুল্লাহ (ছ) এর নামায অধ্যায়ে রয়েছে]
প্রথম রাক'আতের মত দ্বিতীয় রাক'আত শেষ করে দু' রাকআতের নামায হলে এটাই শেষ বৈঠক করবে। দু' রাক'আতের বেশি হলে এ বৈঠকে কেবল আত্তাহিয়্যাতু -[দ্রষ্টব্য- "একাকী নামায পড়ার নিয়ম" অধ্যায়ে দেখে নিবে]
পড়ে ইমামের সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে বাকী দু/এক রাক'আত শুধু সূরা ফাতেহা পড়ে শেষ করবে। (রুকূ-সিজদা পূর্বানুরুপ করবে) শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর দুরুদে ইব্রাহীম ও দোয়া মাসূরা -["একাকী নামায পড়ার নিয়ম" অধ্যায়ে দেখে নিবে] পড়ে তারপর ইমাম সালাম ফিরালে ইমামের সাথে মুক্তাদিও সালাম ফিরাবে।
সালাম ফিরাবার নিয়ম হল,
মুক্তাদি যদি ইমামের ডান পাশে থাকে তবে ডান দিকে সালাম ফিরাবার সময় ডান কাঁধের ফেরেশতা এবং ডান দিকের মুসল্লিদের খেয়াল করবে এবং বাম দিকে সালাম ফিরনোর সময় বাম কাঁধের ফেরেশতা, ইমাম ও মুসল্লিদের খেয়াল করবে।
ইমামের বাম দিকে থাকলে, ডান দিকে সালাম ফিরাবার সময় ফেরেশতা, ইমাম ও মক্তাদির খেয়াল করবে এবং বাম দিকে সালাম ফিরানোর সময় বাম কাঁধের ফেরেশতা ও মুসল্লিদের খেয়াল করবে।
আর ইমামের বরাবর পিছনে থাকলে উভয় দিকে সালাম ফিরাবার সময় ফেরেশতা, ইমাম ও মুক্তদির খেয়াল করবে।
সালাম ফিরানোর পর-
একবার "আল্লাহু আকবার", তিনবার "আস্তাগফিরুল্লাহ" পড়ে এ দোয়া একবার পড়বে-
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ আনঁতাস সালা-মু ওয়া মিনঁকাস সালা-মু তাবা-রাকতা ইয়া- যালজালা-লি ওয়াল ইকরা-ম।
অর্থঃ হে আল্লাহ আপনি শান্তির আধার আপনার থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে প্রভাব প্রতাপ ও সম্মানের অধিকারী। -(বুখারী শরীফ)
"সুবহানাল্লাহ" ৩৩ বার, "আলহামদুলিল্লাহ" ৩৩ বার, "আল্লাহু আকবার" ৩৩ বার এবং নিম্নোক্ত দোয়াটি একবার পড়িবে-
উচ্চারণঃ লা--ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শরীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা- কুল্লি শাইইনঁ ক্বাদীর।
অর্থঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁর এবং প্রশংসাও তারই জন্য। আর তিনি সবকিছুর উপরে শক্তিমান। -(বুখারী শরীফ)
আবার, ১০ বার "সুবাহা-নাল্লাহ", ১০ বার "আলহামদুলিল্লা", ১০ বার "আল্লাহু আকবার" এবং একবার নিম্নের দোয়া পড়া যায়-
উচ্চারণঃ সুবহা-নাল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হ ওয়া লা--ইলা-হা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
রাসূলু্ল্লাহ (ছ) বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাযের সালাম ফিরাবার পর কোন কথাবার্তা না বলে নিম্নোক্ত দোয়া পড়বে সে ব্যক্তি মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেয়া হবে। -(বুখারী শরীফ)
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ আজিরনী মিনান্নাঁ-র।
অর্থঃ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন।
প্রত্যেক ফরজ নামাযের পর যে ব্যক্তি আয়াতুল কুরসী পড়বে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না।
রাসূলুল্লাহ (ছ) সূরা ফালাক্ব ও নাস তিনবার করে পড়তেন। -(বুখারী শরীফ)