একাকী নামায পড়ার নিয়ম

নামায শুরুর পূর্বে নিজেকে উত্তমরূপে প্রবিত্র করে নিবে। প্রবিত্রতা অর্জনের নিয়ম অত্র এ্যাপস-এ যথাস্থানে বর্ণনা করা হয়েছে, সুতরাং ওযূ ও অন্যান্য অধ্যায় হতে পুরোপুরি নিয়মগুলো দেখে নাও। এখানে সংক্ষিপ্তভাবে ওযূর কিছু নিয়ম উল্লেখ করছি।

ওযূর প্রারম্ভে আল্লাহর দিকে মন রুজু করে নিবে। চিন্তা করে ঠিক করবে কেন ওযূ করা হচ্ছে। যেমন- নামায আদায়ের উদ্দেশ্যে ওযূ করা হলে মনে করতে হবে যে, নামায আদায় করা হল আল্লাহর দরবারে উপস্থিত হওয়া, আল্লাহর দরবার প্রবিত্র, সেখনে অপ্রবিত্র অবস্থায় গমন করা যায় না।

তাই আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার লক্ষ্যে প্রবিত্রতা অর্জনের জন্য ওযূ করছি। এভাবে কোরআন তেলাওয়াতের জন্য ওযূ করা হলে একাগ্র মনে চিন্তা করবে যে, আমি আল্লাহর কালাম প্রবিত্র কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে ওযূ করছি।

ওযূর সময় প্রকাশ্য নিয়্যাতের প্রয়োজন নেই, নিয়্যত সম্পূর্ন মনের ব্যাপার। সুতরাং সুন্নত তরিকা হল মনে মনে নিয়্যত করা। ওযূর শুরুতে নিয়্যত হিসেবে যা পড়া হয় তা হাদীস দ্বারা সমর্থিত নয়। -[দ্রষ্টব্য-০১]

ওযূ করার পূর্বে মেসওয়াক করা সুন্নত। কাজেই ওযূর পূর্বে ভাল করে মেসওয়াক করে নেবে। তা সম্ভব না হলে কু্ল্লি করার সময় মধ্যমা অঙ্গুলি দ্বারা উত্তম রুপে (কমপক্ষে তিন বার) দাঁত ঘষবে।

"বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ" বলে ওযূ শুরু করবে। প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম বলা এবং-

নিম্নলিখিত দোয়াগুলো পড়া খুবই উত্তম।

উচ্চারণঃ সুবহা-নাকা আল্লা-হুম্মাঁ ওয়াবিহামদিকা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা"
অর্থঃ হে আল্লাহ! আপনি প্রবিত্র প্রশংসিত আমি আপনার প্রবিত্রতা বর্ণনা করছি। আমি আপনার কাছে ক্ষমা প্রর্থনা করছি। এবং যাবতীয় গুণাহ হতে তওবা করছি।

ওযূর প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় এ দোয়া পাঠ করলে পাঠকারীর নাম তওবাকারীর দপ্তরে লিখিত হয়ে যাবে। -[দ্রষ্টব্য-০২]

২। কালেমায়ে শাহাদাৎঃ
উচ্চারণঃ আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্নাঁ মুহাম্মাঁদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছ) তাঁর বান্দা ও রাসূল। -[দ্রষ্টব্য-৩]

৩। দরুদ শরীফঃ যে ব্যক্তি ওযূর সময় দরুদ শরীফ পড়বে না তার ওযূ পরিপূর্ণ হবে না। -[দ্রষ্টব্য-০৪]

যে কোন দরুদ পড়লেই চলবে। যেমন-
"আল্লা-হুম্মাঁ ছল্লি আলা- মুহাম্মাঁদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ-লিহী ওসাল্লাম"

ওযূ শেষে দাঁড়িয়ে একবার সূরা ক্বদর ও "সুবহা-নাকা আল্লা-হুম্মাঁ ওয়াবিহামদিকা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা", একবার কালেমা শাহাদাৎ, একবার নিম্নোক্ত দোয়া পাঠ করবে।

দোয়াটি ওযূ অধ্যায়ে রয়েছে। পাঠকের সুবিধার্থে পুনরায় দেয়া হলঃ
"আল্লা-হুম্মাজ আ'লনী মিনা তাওয়্যাবি-না অযাআ'ল-নী মিনাল মুতাতাহ্যিরী-না অযাআল-নী মিন ইবাদিকাচ্চ্য-লিহি-না অযআল-নী মিনাল্লাযী-না লা-খউফুন আলাইহিম ওলাহুম ইয়াহযানু-না"

ওযূ শেষ করে প্রবিত্র পোশাক পরিধান করে জায়নামাযে দাঁড়িয়ে নিজেকে এভাবে প্রস্তুত করবে যে, আল্লাহ আমার সামনে আমি আল্লাহকে দেখছি। আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। - (ইবনে মাজা, মোসনাদে আহমত)

দাড়ানোর সময় দু'পা কমপক্ষে চার আঙ্গুল পরিমাণ ফাঁক করে এমনভাবে দাঁড়াতে হবে যেন দু' পা সম্পূর্ণ কেবলা রোখ থাকে। (মনে রাখবে দু' পা দু সরল রেখার মত সোজা না রাখলে পা কখনো কেবলা রোখ থাকবে না)।

অতঃপর সর্বাগ্রে নামাযের নিয়্যত করে মুখে "আল্লাহু আকবার" বলবে। সাথে সাথে পুরুষরা দু'হাতের বৃদ্ধাঙ্গুলির পেট দু'কানের লতি বরাবর এবং মহিলারা উভয় হাত কাঁধ বরাবর উঠাবে। মহিলারা দু' হাত বস্ত্রের ভেতর রাখবে, বাইরে রাখবে না। দু' হাতের আঙ্গুলগুলো পরস্পরের সাথে সুবিন্যাস্তভাবে লাগানো থাকবে এবং হাতের তালু ও আঙ্গুল গুলো সোজা করে কেবলার দিকে রাখতে হবে।

দেখা যায় অনেকে আঙ্গুল বাঁকা বা অর্ধ মুষ্টি করে রাখে, এটা ঠিক নয়। এমনটা পরিহার করতে হবে। এ সময় নারী পুরুষ উভয়েরই দু হাতের পাতা অবশ্যই কেবলার দিকে থাকতে হবে।

তাকবীরে তাহরীমা বলে পুরুষরা নাভীর নীচে এবং মহিলারা সীনার ওপর হাত বেঁধে দাঁড়াবে। হাত বাঁধার নিয়ম হল পুরুষরা বাম হাতের তালু নাভির নিচে রাখবে এবং ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের ওপর স্থাপন করে কনিষ্ঠা অঙ্গুলী এবং বৃদ্ধা অঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি ধরবে, অনামিকা, মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি লম্বাভাবে বাম হাতের ওপরে বিছানো থাকবে।

মহিলারা কেবল উভয় স্তনের উপরি ভাগে বাম হাত নিচে রেখে তার ওপর ডান হাত রাখবে। এ সময় দৃষ্টি থাকবে সেজদার স্থানে। রাসূলুল্লাহ (ছ) নামাযে মাথা নিচু এবং দৃষ্টি যমীনের উপর নিবদ্ধ রাখতেন।

রাসূ্লুল্লাহ (ছ) নামাযে দৃষ্টি আকাশের দিকে উঠাতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, হয় লোকেরা নামাযে দৃষ্টি আকাশের প্রতি উত্তল থেকে বিরত থাকবে নতুবা তাদের দৃষ্টি তাদের দিকে ফিরিয়ে দেয়া হবে। অথবা তাদের চোখ কেড়ে নেয়া হবে।

আল্লাহর দৃষ্টি ততক্ষণ পর্যন্ত নামাযী বান্দার দিকে থাকে যতক্ষণ সে এ দিক ওদিক না তাকায়। এদিক ওদিক তাকালে আল্লাহ্ও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। - (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ)

অতঃপর ছানা পাঠ করবে-
উচ্চারণঃ সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়াবিহা'মদিকা ওয়াতাবা-রা কাসমুকা ওয়াতাআ'-লা জাদ্দুকা ওয়ালা-ইলা-হা গাইরুকা
অর্থঃ আল্লাহ! তুমি প্রবিত্র, তোমারই জন্য সকল প্রশংসা, তোমার নাম প্রবিত্র ও বরকতময়, তুমি মহান থেকে মহান, তুমি ছাড়া আর কোনই হুকুম কর্তা নেই।

অতঃপর "আ'ঊযূ বিল্লাহ" ও "বিসমিল্লাহ" সম্পূর্ণ পাঠ করে আলহমদু সূরা পড়বে- "ওয়ালাদ্দোয়া--ল্লীন" পাঠ করার পর "আমীন" বলবে। অতঃপর পুনরায় (সম্পূর্ণ) বিসমিল্লাহ পড়ে যে কোন একটি সূরা পাঠ করবে।

এরপর "আল্লাহু আকবার" বলে রুকূতে যাবে। দু হাত দিয়ে দু' হাটু শক্তভাবে ধরবে। মাথা এবং মাজা সমান্তরাল থাকবে। দৃষ্টি থাকবে দু' পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে।

তারপর তিনবার, পাঁচ বার বা সাত বার "সুবহা-না রাব্বিয়াল আযীম" বলবে অথবা, "সুবহা-না রাব্বিয়াল আযীমি ওয়াবিহা'মদিহী" বলবে।

মহিলাদের রুকূ করার নিয়ম হল, বাম পায়ের টাকনু ডান পায়ের টাকনুর সাথে মিলিয়ে মাথা নত করে উভয় হাতের আঙ্গুলগুলো মিশানো অবস্থায় উভয় হাটুর ওপর হালকাভাবে রাখবে এবং হাতের বাজু ও কনুই দেহের সাথে মিলিয়ে রাখবে।

এভাবে রুকূ শেষ করার পর "সামি আল্লা-হু লিমান হামিদাহ্" (অর্থঃ যে কেউ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক তা শুনবেন) বলতে বলতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে।

দাঁড়িয়ে "রব্বানা লাকাল হামদ্" (অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই প্রশংসা করছি) অথবা, "রব্বানা লাকাল হামদ্ হামদান কাছীরান ত্বইয়েবান মুবারাকান ফীহ" (অর্থঃ হে আমাদের রব! আমরা তোমারই প্রশংসা করছি, সকল প্রশংসা, অত্যধিক প্রশংসা। তাতে রয়েছে প্রবিত্রতা ও বরকত)।

সূত্র :
[দ্রষ্টব্য-১, ৪] - বেঃ জেঃ ওযূর তরতীব,
[দ্রষ্টব্য-২] - রাসূলুল্লাহ (ছ) এর নামায,
[দ্রষ্টব্য-৩] - মুসলিম শরীফ।