যুদ্ধোন্মাদোনা ও উৎসাহ বৃদ্ধির জন্য কুরাইশ মহিলাদের কর্ম তৎপরতা
এদিকে কুরাইশ মহিলারাও যুদ্ধে তাদের দায়িত্ব পালনের জন্য তৎপর হয়ে উঠল। তাদের নেতৃত্ব দিচ্ছিল আবূ সুফইয়ানের স্ত্রী হিন্দা বিনতু ‘উতবাহ। এ মহিলারা সারিসমূহে ঘুরে ঘুরে ও দফ্ বাজিয়ে বাজিয়ে লোকদেরকে উত্তেজিত করল। কখনো কখনো তারা পতাকা বাহকদেরকে সম্বোধন করে বলত,
وَيْها بني عبد الــدار **
বনু আবদিদ্দার শুনে মোদের বাণী
ويـها حُمَاة الأدبـــار **
শুন পশ্চাদ ভাগের রক্ষিবাহিনী
খুব জোরে চালাবে শামশীর খাণি
অর্থাৎ ‘দেখ, হে বনু আবদিদ্দার! দেখ, হে পশ্চাদ্ভাগের রক্ষকবৃন্দ। তরবারী দ্বারা খুব আঘাত কর।
উত্তেজিত করতে গিয়ে কখনো কখনো তারা বলত,
إن تُـقْبلُـوا نُعَانـِـق **
ونَفــْرِشُ النمــارق **
أو تُـدْبِـرُوا نُـفـَارِق **
فــراق غيـر وَامـِق **
অর্থ: ‘যদি তোমরা অগ্রসর হতে পার তবে আমরাতোমাদেরকে আলিঙ্গন করব ও তোমাদের জন্যেশয্যা রচনা করব। আর যদি তোমরা পশ্চাদপদহও তবে আমরা রুখে দাঁড়াব এবং তোমাদের হতে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাব।’