অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ

«تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى».
(তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা)।
“তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন”।


«اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً».
(ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান)।
“নতুন কাপড় পরিধান কর, প্রশংসিতরূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও”।